1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে  অভিনব কায়দায় ই/য়া/বা পাচার, ঠাকুরগাঁওয়ে ২৪ লাখ টাকার মা/দ/কসহ আ/ট/ক (১)জন!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

দীপক শর্মা

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ই/য়া/বাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে আ/ট/ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় ননী গোপাল বিশ্বাসের কাছ থেকে ই/য়া/বা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মা/দ/কের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আ/ট/ক ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিশন রোডের জুলুম সাগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুশীল চন্দ্র বিশ্বাস এবং মায়ের নাম রিতা রানি বিশ্বাস। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

এ ঘটনায় আ/ট/ক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..