দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধ র্ষ ণের মামলায় রুবেল ইসলাম নামে এক আসামিকে ১৫ বছরের কা রা দণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল ইসলাম রুহিয়া উপজেলার খড়িবাড়ী বদেশ্বরী এলাকার নান্দু ওরফে রশিদুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান চৌধুরী বাদল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালের আগস্টে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা রুহিয়া থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রায় ৭ বছর পর এ মামলার রায় হলো।
আসামি পলাতক থাকায় তাকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের দেওয়া সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন বাদীপক্ষ।