দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন গোবিন্দনগর/১১০ এবং নিশ্চিন্তপুর /১১১ মৌজার মাঠ জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার শাজাহান আলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সদর সহকারী কমিশনার ভূমি আশাদুল হকসহ অন্যান্যরা।