ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল নিয়ে পড়ে দুই শিশু আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আ হ ত শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার হলদিবাড়ি হাট থেকে দুর্গাপুরগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হলদিবাড়ি গ্রামের একটি মিলাদ মাহফিলে অংশ নিয়ে খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল শিশু দুটি। পথে মোটরসাইকেলটি স্লিপ করে পড়ে গেলে তারা আ হ ত হয়।
পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আ হ ত দুই শিশুকে উদ্ধার করেন এবং দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত দুই শিশু হলদিবাড়ি হাট এলাকার বাসিন্দা ট্রাক্টর চালক সুজনের সন্তান। তবে তাদের নাম ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।