জ্যেষ্ঠ প্রতিবেদক :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ব্রিজের কাজ চলমান থাকায় সড়কটি সাময়িক সময়ের জন্য পূর্ণাঙ্গভাবে যান চলাচলে ব্যবহার করা যাবে না।
হাইওয়ে পুলিশ বলছে, ঢাকামুখী সড়কে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত একলেনে যান চলাচল করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, কাচপুর হাইওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে আশাড়িয়ার চর নামক স্থানে ব্রিজের কাজ চলমান থাকায় বর্তমানে একটি লেন দিয়ে ঢাকা মুখী যানবাহন চলাচল করছে।
এতে আরও বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তার কাজ সম্পূর্ণ করা ও রাস্তা শুকানোর জন্য আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত এভাবে এক লেনে যান চলাচল করবে। যারফলে ওই স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।