মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায়
সামাজিক অপরাধ নির্মূল ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাড়াইল থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) এর উপস্থিতিতে উক্ত সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকসহ স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যগণ মাদক, জুয়া, বাল্যবিয়ে, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও ছিনতাইয়ের মতো অপরাধগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তাড়াইল থানা পুলিশ সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন
বলেন,