1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত
১৯

মোঃরিপন মিয়া
নরসিংদী শহরে বিজিবির ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে যাত্রীর বেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় মো. আব্দুল্লাহ আল ফয়সাল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল ফয়সালের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা গ্রামে। পুলিশ জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..