জ্যেষ্ঠ প্রতিবেদক :
ফ্যাসিবাবিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রত্যেকের নিজ নিজ এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জুলাই জাদুঘরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে, এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের নয় এই অভ্যুত্থানের মহা নায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ।
তারেক রহমান বলেন, আমি প্রায়শই একটি কথা বলি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার।
জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেনি একইভাবে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার শহীদদেরকেও ভুলবেনা।