1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে ‘জুলাই হত্যার বিচারের দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মাইদুল ইসলাম

‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা। রোববার
(১৩/সেপ্টেম্বর/২০২৬ইং) দুপুরে ১২টায় সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই হত্যার বিচার কোথায়’, ‘দাবি একটাই—প্রতিটি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে চৌরঙ্গী মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, মিছিল-সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে । এবং জুলাই আন্দোলনে নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়
সভা সঞ্চালনায় ছিলেন আমরা জুলাই যোদ্ধার যুগ্ন আয়বায়ক জনাব মোঃ খোকন ইসলাম ।
এবং সভাপতিত্ব করেন আমরা জুলাই যোদ্ধার সম্মানিত আয়বায়ক জনাব শাহরিয়ার ইসলাম হাবিল।
আরো উপস্থিত ছিলেন
সুমন, মিঠু, শান্ত, জীবন, সিয়াম, হাবিব, ফারুক আলম, আলামিন, সোহেল রানা শায়েল, ওমর ফারুক, আরো সর্বস্তরের জুলাই যোদ্ধা গন এবং ছাত্র জনতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..