1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ৪৯ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ মাসুম রেজা

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নজরুলের জীবন ও সৃষ্টিকর্মের ওপর আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী ৪৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা বেগম, পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী, ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেমেনা বেগম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..