1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পটুয়াখালীতে জমি-সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
৪৮

খলিফা সাগর

পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই সহোদর ট্রাক্টরচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে স্থানীয় জামায়াতের এক কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
আহতরা হলেন ছোট বিঘাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব আকনের ছেলে মো. হাসান আকন ও মো. আল মামুন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে দুই ভাই নিজেদের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় দুই ভাই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের দাবি, তাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

পটুয়াখালীতে তানিয়া হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন
ঘটনার পর থেকে ছোট বিঘাই ইউনিয়নের মাঠিভাঙ্গা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আরও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, অভিযোগের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..