1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পদ্মা সেতুতে যাত্রীবোঝাই বাস বড় দুর্ঘটনা থেকে বাঁচল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবোঝাই বাস। গাড়িটি সেতু থেকে নামার সময় উল্টে সড়কের ওপর পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), তার বাবার নাম বজলুর রহমান; একই এলাকার লুৎফর (৬৩), তার বাবার নাম রমজান মোল্লা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬), তার বাবার নাম মনির, রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুরের আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আজিজের ছেলে আরাফাত (১৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের একটি বাস পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সফিকুল ইসলাম আরও জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলেও কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..