হাসিবুল লালমনিরহাট, প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ আগস্ট)পাটগ্রাম উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা (লালমনিরহাট-১) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
দিনের কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি, লালমনিরহাটের ব্যবস্থাপনায় পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন এর জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষনাথ টারী সানিয়াজান নদীর ওপর ১০৪.১ মিটার দীর্ঘ আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জগতবেড় ইউনিয়ন এর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও স্থানীয় মানুষের নিরাপত্তার সুবিধার্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে একটি বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও পুলিশ বাহিনীর বাসস্থান সুবিধার্থে বাংলাদেশ পুলিশের থানা প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উক্ত ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী বলেন, “আজকের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পাটগ্রামের যোগাযোগ ব্যবস্থা, বন্যা ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত অবকাঠামোয় এক বড় ধরনের পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী, লালমনিরহাট জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।