1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

পাটগ্রামে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকের অসন্তোষ, কারণ জানালেন নির্বাহী প্রকৌশলী.

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১১

হাসিবুল, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে চলা আন্দোলন ও গ্রাহকদের অভিযোগের বিষয়ে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের বুড়িমারী পাটগ্রাম শাখার নির্বাহী প্রকৌশলী মো মোত্তালেব হোসেন জানান, প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকগণ অসন্তোষ তাদের একটাই অভিযোগ রিচার্জ করার পর দ্রুত টাকা ফুরিয়ে যাওয়া, আগের তুলনায় বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়া এবং মিটার ব্যবহারে নানা ধরনের যান্ত্রিক বা সার্ভার জটিলতা তৈরি হওয়া,
বিল বেশি আসে বা টাকা কেটে নেওয়া হচ্ছে, কিন্তু প্রিপেইড মিটার বা আপনার বিদ্যুৎ বিল নিয়ে যদি আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে, যেমন রিচার্জে দ্রুত টাকা শেষ হওয়া কিংবা মিটারের অন্য কোনো সমস্যা, তারা যেন অফিসে এসে যোগাযোগ করে। বিল বেশি আসছে নাকি ব্যবহার অনুযায়ী আসছে, তা যাচাই করে দেখা হবে। তবে এখন পর্যন্ত যত গ্রাহক অফিসে এসেছেন, কেউ মিটারে অতিরিক্ত বিল আসার বিষয়টি প্রমাণ করতে পারেননি। তিনি আরো বলেন এখানে শুধু একটাই সমস্যা আমরা আগে বিদ্যুৎ ব্যবহারের পরে বিল দিয়েছি,আর এখন আগে রিচার্জ করতে হয় এ রিচার্জ করা সাথে সাথে ডিমান্ড চার্জ,ভ্যাট এবং মিটার ভাড়া কেটে নেয় যেমন প্রতিমাসে যদি আমরা (১,০০০ হাজার টাকা) রিচার্জ করি তাহলে (৮৩২ টাকা) মিটারে থাকবে আগের মিটারেও একই খরচ ছিল,এখন শুধু মিটার বাবদ ৪০ টাকা বেশি।

সাধারণ গ্রাহক পর্যায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের বিষয়ে তিনি জানান,প্রিপেইড মিটার অপসারণ এবং চাহিদা অনুযায়ী গ্রিড বৃদ্ধির দাবিতে পাটগ্রাম পৌর শহরের চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনগণ মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি দিয়েছে এবিষয়ে সরকার যে পদক্ষেপ নিবেন সে অনুযায়ী আমরা কাজ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..