1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

পাটগ্রাম উপজেলায় প্রশাসনিক কার্যক্রম অচল, ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

হাসিবুল,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা ধীন বহুল আলোচিত পাটগ্রাম উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সাবরেজিস্টার কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য ও দায়িত্বহীন অবস্থায় থাকায় ভূমি প্রশাসনসহ সার্বিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ।

‎তিন বছরের বেশি সময় ধরে এসি ল্যান্ড পদ শূন্য।

‎গণঅভ্যুত্থানের আগে পাটগ্রাম উপজেলার এসি ল্যান্ড হাসিব উল আহসানকে বদলি করা হয়, এরপর থেকে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। এ পর বিভিন্ন সময়ে তৎকালীন ইউএনও নুরুল ইসলাম, জিল্লুর রহমান, উত্তম কুমার দাশ,সানজিদা আক্তার ও
তানভীর হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসি ল্যান্ডের কাজ পরিচালনা করেন।

‎চলতি বছরের ৭ আগস্ট তানভীর হোসেন বদলি হলে পাটগ্রাম কার্যত( ইউএনও) এবং এসি ল্যান্ডবিহীন হয়ে পড়ে।

ফলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে পাটগ্রামে একই সঙ্গে ইউএনও ও এসি ল্যান্ড—দুটি পদই কার্যত শূন্য অবস্থায় রয়েছে।

‎এই প্রশাসনিক শূন্যতায় সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ভূমি সেবাগ্রহীতারা। জমির খাজনা খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যত বন্ধ রয়েছে। ভূমি অফিসে এসে দিনের পর দিন অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ।

‎এক ভুক্তভোগী জানান, জমির খাজনা খারিজ শেষ করে জমি বিক্রি করে মেয়ের বিয়ে ও সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু এসি ল্যান্ড না থাকায় মাসের পর মাস ঘুরেও কোনো কাজ হচ্ছে না।

‎অফিস খোলা, কিন্তু প্রশাসন নিষ্ক্রিয়
বৃহস্পতিবার ১৩ আগস্ট সরেজমিন পাটগ্রাম উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নেই। প্রশাসনের মূল নেতৃত্ব ইউএনও অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে দায়িত্বহীনতা ও গাফিলতির প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক তদারকি না থাকায় কিছু দপ্তরে কাজের গতি থমকে গেছে, কেউ কেউ ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করছেন।
পাটগ্রাম বাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত পাটগ্রাম উপজেলায় স্থায়ীভাবে একজন এসি ল্যান্ড নিয়োগ এবং ইউএনওর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রশাসনিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে।

‎এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..