1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন পরিদর্শন করল সদর ওসি ও সদস্য, পরিচালনা পর্ষদ প্লেস খোকন চন্দ্র ঘোষ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

এসডি সোহেল রানা

শেরপুর জেলা পুলিশ কর্তৃক পরিচালিত ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) সরেজমিন পরিদর্শন করেছেন নবাগত শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ও সদস্য, পরিচালনা পর্ষদ,প্লেস জনাব খোকন চন্দ্র ঘোষ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পরিদর্শন উপলক্ষে নবাগত শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মহোদয় ‘প্লেস’ প্রাঙ্গণে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অতঃপর প্লেসের একাডেমিক কার্যক্রম, বর্তমান অবকাঠামো এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

এসময় তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা-সহ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় প্লেসের প্রধান শিক্ষক জনাব মুহম্মদ হামিদুজ্জামান ও অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলীগণ উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..