1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ বারেক মিয়ার স্মরণসভা আজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আঃ বারেক মিয়ার স্মরণসভা আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় পোড়াবাড়ী বাজারে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।
স্মরণসভায় সভাপতিত্ব করবেন পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..