1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত
২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আঃ হামিদ খান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ২৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ফতুল্লা থানাধীন শিয়াচর তক্কার মাঠ এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী সহিদুল ইসলাম (৫১), পিতা-ইব্রাহিম বেপারী, মাতা-হনুফা বেগম, শিয়াচর, টক্কার মাঠ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে একের অধিক মামলা পাওয়া যায়| গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে|

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..