1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে আটকা পড়লো মেছো বাঘ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি,

মেছো বাঘ
ফরিদপুরে মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারিতে একটি মেছো বাঘ আটকা পড়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুর এর সার্ভিস ঘাট এলাকার বাসিন্দা একলাছ ব্যাপারীর চায়না দুয়ারিতে আটকা পড়ে মেছো বাঘটি। খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা বনবিভাগ ঘটনাস্থল থেকে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে একলাছ ব্যাপারী জানান, সকালে তিনি ডাঙ্গায় ফেলে রাখা চায়না দুয়ারি এই প্রাণীটি আটকা পড়ে থাকতে দেখেন। প্রথমে তারা এই প্রাণীটিকে বাঘের বাচ্চা বলে ধারণা করেন। পরে তিনি ও তার ভাই প্রাণীটি সার্ভিস ঘাট এলাকায় এনে বেঁধে রাখেন। প্রাণীটি উদ্ধার করার সময় একলাছ ব্যাপারী ও তার ভাই লুৎফর ব্যাপারী মেছো বাঘের নখের আচর খান। পরবর্তীতে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন। এরা উভয়েই চর শালেপুর মধ্য গ্রামের বাসিন্দা জালাল ব্যাপারীর ছেলে। খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা বনবিভাগ ঘটনাস্থল থেকে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন।

এই প্রাণীটি উদ্ধারের বিষয়ে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম ডিউক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন এই প্রাণীটি বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। এরা সাধারণত ইঁদুর, মাছ ও ছোট ছোট পাখি শিকার করে থাকে। মেছো বাঘটি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এই প্রাণীটিকে জেলা সামাজিক বনবিভাগে নেওয়া হবে এবং পরবর্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..