1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ফরিদপুরে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের নির্দেশ শামা ওবায়েদের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

ফরিদপুর প্রতিনিধি

রাজনীতি বা দলীয় পরিচয় বিবেচনা না করে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। উপজেলা সমাজসেবা দপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “আপনারা ফেব্রুয়ারিতে যে ভোট দিয়েছেন, সেই আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটি বিএনপি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।”

বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কোনো সরকারের আমলে এমন উদ্যোগ দেখা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “হতদরিদ্র পরিবারগুলোর কথা, বিশেষ করে নারীদের কথা চিন্তা করে সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। এই ফ্যামিলি কার্ড দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা যদি নিজের পরিবারকে ভালোবাসেন, তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কে কোন রাজনৈতিক দলের সমর্থক, তা আপনাদের দেখার বিষয় নয়। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এ কর্মসূচির সফলতা নিশ্চিত করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা আফরিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরীর সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..