1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রানা গাজী (৩২)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ এই স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং রানা গাজীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..