বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ মে) সদর থানার তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতাররা হলেন— পাবনা জেলার সুজানগর থানার তৈলকুন্ডি এলাকার মো. সাইদুল ইসলাম (৩২) এবং বগুড়ার সোনাতলা থানার বশিনাবাড়ি এলাকার মো. আব্দুল ওয়াহাব (৪০)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার সাইদুল ইসলাম জয়পুরহাট জেলায় এসএএফে কর্মরত রয়েছেন। অপরদিকে আব্দুল ওয়াহাব একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য বলে জানা গেছে।