1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বগুড়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

বগুড়াপ্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বগুড়া জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী খাদ্যনিয়ন্ত্রক মো. ইউসুফ আলী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা জানান, এদিন বিভিন্ন প্রজাতির ২৬টি বৃক্ষরোপণ করা হয়েছে। এ ছাড়াও জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় বগুড়া ও এর আওতাধীন বিভিন্ন স্থাপনাসমূহে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩২টি বৃক্ষরোপণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..