1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বাণিজ্য মেলা-২০২৬ ঘিরে প্রশ্ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের স্টল বরাদ্দে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:
গাইবান্ধায় আসন্ন বাণিজ্য মেলা-২০২৬-এ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দের উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের একাংশের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে কারা স্টল পাওয়ার সুযোগ পাবেন, কীভাবে উদ্যোক্তা নির্বাচন করা হবে এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে—এসব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণ ও স্টল বরাদ্দ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিক ও নাসিবভুক্ত ৪০ জন উদ্যোক্তাকে স্টল দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।
তবে স্থানীয় কয়েকজন উদ্যোক্তার দাবি, মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সংগঠনের আওতাভুক্ত উদ্যোক্তাদের সুযোগ না দিয়ে গাইবান্ধার সব ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাকে সমান সুযোগ দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ব্যবসা করে আসা অনেক উদ্যোক্তা সংগঠনের সদস্য না হওয়ায় তারা সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
উদ্যোক্তাদের একাংশের মতে, বাণিজ্য মেলা যদি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় বাজার তৈরির সুযোগ হয়, তাহলে স্টল বরাদ্দে স্পষ্ট নীতিমালা, উন্মুক্ত আবেদন এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করা জরুরি। অন্যথায় মেলার সুফল সীমিতসংখ্যক উদ্যোক্তার মধ্যেই আটকে যেতে পারে।
এদিকে ৪০টি স্টল বরাদ্দের উদ্যোগকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখলেও, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের বৃহৎ অংশকে কীভাবে সম্পৃক্ত করা হবে—সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে দাবি সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টদের মতে, গাইবান্ধা বাণিজ্য মেলা-২০২৬ স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল নিশ্চিত করতে হলে স্টল বরাদ্দসহ সার্বিক আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..