1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সরকার তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত
২২

নিজস্ব প্রতিবেদক :

দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও গ্যাস-সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সরকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ বছরের লুটপাটের কারণে জ্বালানি খাত মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ফলে এই খাতকে পুনর্গঠন করতে সময়ের প্রয়োজন। সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নিজের সাধ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে জনগণকে এই সংকট থেকে মুক্ত করতে কাজ করছে। গ্যাস সংকট মোকাবিলায় ইতিমধ্যে মিয়ানমার থেকে গ্যাস আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মালয়েশিয়াও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন খাতের বাস্তব চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারকে একটি ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা এবং বিভাজিত প্রশাসন মোকাবিলা করতে হচ্ছে। জুলাই-আগস্টের আন্দোলনকে একক কোনো ব্যক্তি বা দলের নয় বরং সর্বস্তরের জনগণের আন্দোলন বলে আখ্যায়িত করেন তিনি। এ সময় বিএনপি ঘোষিত ৩১ দফাকে ‘রাষ্ট্র পুনর্গঠনের সনদ’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, জনগণ এই দফাকে সমর্থন জানিয়ে দেশের পক্ষে রায় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..