1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক থেকে প্রকাশ্যে চলছে টাকা আদায়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

হাসিবুল,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক থেকে প্রকাশ্যে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায় প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকার রশিদে আদায় করা হচ্ছে ৩০০ টাকা। কেউ আপত্তি করলেই চালক বা মালিকদের করা হচ্ছে হেনস্তা,এমনো অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০০-৩০০ ট্রাক যাতায়াত করে। এসব ট্রাক থেকে কখনো সমিতির নামে, আবার কখনো বেনামে আদায় করা হয় চাঁদা। টাকা না দিলে চালকদের গালিগালাজ, মারধরের ভয় দেখানোর মতো ঘটনাও ঘটছে।

একাধিক ট্রাক মালিক অভিযোগ করে, দীর্ঘদিন ধরে চলা এই কর্মকান্ডে বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলে তৎকালীন ইউএনও জিল্লুর রহমান কার্যকর ব্যবস্থা নেওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর,লালমনিরহাট জেলা ট্রাক ট্যংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন সরকার পরিবর্তনের পর তাদের টাকা তোলার মাত্রা আরও বেড়ে গেছে।

অনেক পরিবহনের মালিক বলেন, “জোর করে টাকা নেওয়া হচ্ছে। সরকারি বৈধতা থাকলে আমরা দিতে রাজি, কিন্তু এখন যা হচ্ছে তা সরাসরি চাঁদাবাজি।”

এবিষয়ে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাটগ্রাম উপজেলা (ভারপ্রাপ্ত)নির্বাহী কর্মকর্তা”র কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..