1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমান এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহলদল চাঁনপুর এলাকায় ফাঁদ পেতে থাকে। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে একটি প্যাকেট ফেলে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো অভিনব উপায়ে লুকানো অবস্থায় ভারতীয় ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধার ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..