1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত
১২

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি,
বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, বিটামিন ট্যাবলেট এবং গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করে। এসব পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৪১ লক্ষ ৩৪ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার ও কসবা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আসা পণ্য জব্দ করে।

এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি জানান, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বাহিনীটির মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।

এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..