1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ভোলায় নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এলাকায় তোলপাড়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটকের দাবি তুলে তাদের গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে অপদস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি আবাসনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসনের বাসিন্দা নুরে আলম ও তাসলিমা বেগমকে আপত্তিকর অবস্থায় আটকের দাবি করেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে জনসমক্ষে হেনস্তা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ করবেন না—এই মর্মে তওবা করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। কোনো ধরনের অপরাধ না করলেও জনসমক্ষে জুতার মালা পরিয়ে তাঁদের সম্মানহানি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের একাংশের মতে, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত ছিল। জনসমক্ষে কাউকে অপদস্ত করা, জুতার মালা পরানো বা শাস্তি দেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল।

তাঁদের ভাষ্য, কোনো ব্যক্তি অপরাধ করেছেন কি না, তা নির্ধারণ এবং বিচার করার দায়িত্ব আদালতের। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছেন। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..