নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন পৌরসভা ৭ নং ওয়ার্ডের মৃত বিকাশ বৈশ্যর বাড়ির পুকুরে মিজানুর রহমান( ২৩)নামের এক যুবকের লাশ পানিতে ভাসমান অবস্থা পাওয়া গেছে।
নিহত মিজানুর রহমান পৌরসভার ৭ নং ওয়ার্ডের কারিগরি ও বাণিজ্য কলেজের পাশের বাড়ি রোকন মিয়া( ৬০) এর ছেলে।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মিজানুর রহমান মাদক সেবন করে সবসময় মাতাল অবস্থা রাস্তা ঘাটে পড়ে থাকতো । তাকে অনেক চেষ্টা করেও তার পরিবারের লোকজন মাদকের নেশা থেকে ছাড়াতে পারেনি।
নিহতের পরিবার সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় পর আর রাতে মিজান বাড়ি যায়নি।
আজ( ৮ অক্টোবর )রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত বিকাশ বৈশ্যর বাড়ির পুকুরে মিজানের ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।
পরে এলাকাবাসী পুলিশকে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
নিহত মিজানের পিতা রুকন মিয়া বলেন, আমার ছেলে নেশা করতো ডেন্ডিখোর ছিল। রাতের আঁধারে সুপারি গাছ থেকে সুপারি পারতে গিয়ে সুপারি গাছ ভেঙে পুকুরের পানিতে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কাউকে কোন প্রকার দোষারোপ করিনা। আমার ছেলের মৃত্যুতে আমার কোন অভিযোগ নেই। সে নিজেই সুপারি গাছে উঠেছে। সুপারি গাছ ভেঙ্গে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন আছে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।