শামছুর রহমান
মনিরামপুর(যশোর)
দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় ৩৬ জুলাই পালিত হয়েছে। বাহিরঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসার আয়োজন ছিল ব্যাতিক্রম ধর্মী। কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায়। আলোচনা করেন ফ্যাসিস্টদের দোসর সাবেক ওলামালী নেতা বর্তমান সাজা বিএনপি ও জামায়াতের যৌথ নেতা নাম অপ্রকাশিত, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান প্রমুখ। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য আওয়ামী পন্থী শিক্ষরা অনুষ্ঠান আয়োজনে তুমুল বিরোধীতা করে। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনকারীদের চাপে মাদ্রাসা পরিচালনা পরিষদ বাধ্য হয়ে অনুষ্ঠানের আয়োজন করে।