1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহ গফরগাঁওয়ে ​ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত
৩০

গফরগাঁওপ্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্ন পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন । শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেউপজেলা পরিষদ, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদে একযোগে পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় ।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম, আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদের প্রশাসক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী , রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্য ।

নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এন. এম, আবদুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আশা করি, প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..