1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মাদক সম্রাট রশিদ ও তার সহযোগী ট্যাপেন্টাডলসহ আটক।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।
আটকরা হলেন—পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..