মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যার রেশ কাটতেনা কাটতে আবারও পাটক্ষেত মিলল অটোচালক এক কিশোরের লাশ। গত ২০ জুন মারিয়া মাহির লাশ উদ্ধারের ১১দিন পর থানা-পুলিশ অটোচালক সাকিবুল(১৬) নামের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বিকেলে জীবিকার তাগিদে অটো নিয়ে বের হলেও সে রাতে বাড়ি ফিরেনি।
বুধবার(১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাসতা এলাকায় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. রহম আলী ওরফে টুলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,সাকিবুল তিন ভাইয়ের মধ্যে বড় ছেলে। সংসারের হাল ও বাবার সহযোগিতার জন্য অটোচালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। তারই ধারাবাহিকতা মঙ্গলবার সন্ধ্যায় সাকিবুল জীবিকার তাগিদে অটোরিকসা নিয়ে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। হঠাৎ ভোররাতে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকায় পাটক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে সিংগাইর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে তার পরিচয় শনাক্ত করে। এসময় লাশের পাশে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটো পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,লাশের পাশ থেকে অটোরিকশা ও তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে। মৃত্যুর রহস্যে উদঘাটনে আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।