1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মানিকগঞ্জে সড়কের ভিত্তিপ্রস্তর ও ভূমি অফিস উদ্বোধন করলেন এমপি শান্ত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বালিরটেক হাট জিসি-বরুন্ডী হাট জিসি সড়কের ৪ কিলোমিটার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির এবং হাটিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।
এছাড়া উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার রানা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, বালিরটেক হাট জিসি-বরুন্ডী হাট জিসি সড়কের ৪ কিলোমিটার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ভূমি অফিস উদ্বোধনের ফলে স্থানীয় জনগণের ভূমিসংক্রান্ত সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে।
তবে উন্নয়নকাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রকল্পের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..