1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ শ্রমিকদের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার, ০৪ নভেম্বর ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা সড়কে নেমে আসেন। তারা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

এর আগে, সোমবার একই দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। আধা ঘণ্টা পর তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

বেলা আড়াইটার দিকে এ সড়কের ভূঁইগড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। তবে এ সময় হঠাৎ ঝুম বৃষ্টি নামলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছিলেন। তবে বেলা সোয়া তিনটার দিকে কাঠেরপুল এলাকায় নতুন করে শ্রমিকেরা সড়কে নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..