জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের লৌহজং উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ইউএনও ফারজানা ববি মিতুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের লৌহজং উপজেলা ইউনিটের প্রধান (অস্থায়ী) মো. মিজানুর রহমান ঝিলু, সদস্য সচিব শেখ মো. সোহেল রানা এবং সদস্য তাজুল ইসলাম রাকিব, আবু বক্কর সিদ্দিক খান, মো. শরীফ হোসেন, এম.এ রাজ্জাক (সুমন) ও মো. কাউসার শেখ।
সাক্ষাৎকালে লৌহজং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
এ সময় ইউএনও ফারজানা ববি মিতু সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।