1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মিয়ানমারে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ভোলা জেলা প্রতিনিধি,

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৮ টন ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড স্টেশনের একটি দল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের মোট ওজন ৮ হাজার কেজি (৮ টন) এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটি জব্দ করা হয়েছে।

পরে জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..