1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না’—পূবাইলে সাবেক কাউন্সিলর বিকি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

শাহীন সরকার,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি। সভায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার রাতে পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবী পূর্বপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার নাগরিক সমস্যা, রাস্তাঘাটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে তাঁদের বক্তব্য শুনে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগের আশ্বাস দেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দেখতে গাজীপুরের জনগণের মধ্যে জোর দাবি রয়েছে।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৈয়দ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কালাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, বিএনপি নেতা মান্নান মিয়া, চামুড্ডা গ্রামের সমাজসেবক নাসির দেওয়ান, পূবাইল থানা মহিলা দলের নেত্রী নাসরিন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও স্থানীয় জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..