1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের বিশেষ অভিযান।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত
৪৬

মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ পৌরসভাকে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে কিশোরগঞ্জ শহরের প্রধান সড়কে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
আজ ২৩ মে শনিবার ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় জেলা পুলিশের সদর থানা ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরযান আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা: মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ।
কাগজপত্র যাচাই: চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরবাইকের বৈধ রেজিস্ট্রেশন ও হালনাগাদ কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা।
যানজট নিয়ন্ত্রণ: যত্রতত্র পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে যানবাহন চালানো বন্ধ করে পৌর শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা।
হেলমেটবিহীন চলাচল এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়।
পুলিশ সুপার মহোদয় বলেছেন
“আইন প্রয়োগের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়, বরং আপনাদের প্রত্যেকের মূল্যবান জীবন রক্ষা করা এবং কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখা। নিজে হেলমেট পরিধান করুন, সহ-আরোহীকেও হেলমেট ব্যবহারে উৎসাহিত করুন এবং সর্বদা যানবাহনের বৈধ কাগজপত্র সাথে রাখুন।”
নিরাপদ সড়ক ও সুন্দর কিশোরগঞ্জ গড়তে ট্রাফিক আইন মেনে চলুন, জেলা পুলিশকে সহযোগিতা করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..