1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

যা বলল ভারত মক্কা চুক্তির বিষয়ে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি যোগ দিতে চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পায় তাহলে তারা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবেন।

এরআগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা ব্যবস্থায় যদি বাংলাদেশ যুক্ত হওয়ার আমন্ত্রণ পায় তাহলে তারা এটি ইতিবাচক হিসেবে নেবেন।

এ নিয়ে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যটি রণধীরের দৃষ্টিগোচর করেন এক সাংবাদিক।

জবাবে রণধীর বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।

এছাড়া রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যা নিয়েও প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে রণধীর বলেন, তিনি বাংলাদেশের হিন্দু সম্পদ্রায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি কথা বলেন। তিনি জানান, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার প্রস্তাব বা আগ্রহ দেখায় তাহলে তারা এ নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

তিনি আরও বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তিতে সেসব দেশ যোগ দিতে পারবে যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে প্রতি একই অঙ্গিকার ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..