1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রাউতি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১১

মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে সুন্নত তরীকায় মৃত ব্যক্তিকে গোসল, কাফন-দাফন, কবর প্রদান এবং কাফনের কাপড় কাটার সঠিক পদ্ধতি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর রাউতি গাবতলা মোড়ে আয়োজিত এ কর্মশালায় রাউতি ও আশপাশের এলাকার আলেম-উলামা, ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতী আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঠারোবাড়ী কাছারি মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শাকের সিদ্দিকী। তিনি সুন্নতসম্মত পদ্ধতিতে মৃত ব্যক্তিকে গোসল, কাফন-দাফন, কবর প্রদান এবং কাফনের কাপড় কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন রাউতি ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী শহীদুল্লাহ (দা.বা.) এবং পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।
কর্মশালায় উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল হক, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা উবায়দুর রহমান রাকিবসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকবৃন্দ। এছাড়া স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আহের উদ্দীন, নূর হোসেন ভূঁইয়া, আব্দুস সালাম, আঞ্জর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মুসলিম সমাজে সুন্নতসম্মতভাবে কাফন-দাফনের বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাউতি মানবসেবা ফাউন্ডেশনের দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যবৃন্দ। কর্মশালা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..