1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

রাজধানীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ আব্দুল রহমান
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি ও এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তাদের মধ্যে দুজন ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজনের বিরুদ্ধে ৬টি পরোয়ানা রয়েছে। উত্তরা পূর্ব থানা এলাকা ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০) নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে কাজী শামসুর রহমান ৫ বছরের এবং সাবানা আক্তার জুনি ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

অন্যদিকে, রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে (৫৫) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

নিয়াজ মেহেদী জানান, আনিসুর রহমানের বিরুদ্ধে ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানা রয়েছে।

মঙ্গলবার (গতকাল) বিকেল সাড়ে ৩টার দিকে সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..