1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

রাজধানীর তিন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত
৩৩

মোঃ আব্দুল রহমান

রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। তারা হলেন- মনিরুল ইসলাম (৩৬), সোনা মিয়া (৩৮), ইব্রাহিম (২৫), কাউসার আলী (৩৫), ইসমাইল হোসেন (৩৫), জুয়েল (২৯), ফাহিম (১৭), সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেন (৪৫)।

একই দিনে মুগদা থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তারা হলেন- সুমন (২৫), বশির খান (৩৮), মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুল (২৫)।

এছাড়া তুরাগ থানা পুলিশ পৃথক অভিযানে আরও ৯ জনকে গ্রেফতার করে। তারা হলেন- ওয়াশিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মিজানুর রহমান (২৪), উজ্জ্বল মিয়া (২৩) ও স্বপন (২৭)।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..