1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে সমবায়ীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত
১৮

মোঃ সোহেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা সমবায়ীদের উদ্যোগে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া, সহকারী নিবন্ধক মো. আবু ফরহাদ, রূপগঞ্জ উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহকুমা জামদানি কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়াসহ উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। একইসঙ্গে রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরে কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের বিভিন্ন স্থানে বিচিত্র প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..