মনিরামপুর(যশোর) প্রতিনিধি
ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস (ট্রেন) যশোরে কৃষ্ণবাটি এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যে জানাগেছে রূপসী বাংলা এক্সপ্রেসটি শনিবার দুপুরে কৃষ্ণবাটিতে পৌঁছেছে ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। মুহুর্তে দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা চালক ও অপর একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তৎপরতা অব্যাহত রেখেছে।