1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

 

​লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লালমাই থানা পুলিশের আয়োজনে বাগমারা দক্ষিণ ইউনিয়নে এক মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।
এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের ভয়াবহ সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন। বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে বাগমারা দক্ষিণ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় তরুণ, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..