1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শরীয়তপুর জাজিরায় ইয়াবাসহ আটক ২, পুলিশের আগে জনতার হাতে লাঞ্ছনার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৩

শরীয়তপুর জেলা প্রতিনিধি,

জাজিরায় ইয়াবাসহ আটক ২, পুলিশের আগে জনতার হাতে লাঞ্ছনার অভিযোগ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তাদের প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দুই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন বাসিন্দা তাদের ওপর নজরদারি করেন। পরে আরও একজন ব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে এলে স্থানীয়দের সন্দেহ বাড়ে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন।

স্থানীয়দের দাবি, পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসার আগে উত্তেজিত জনতা আটক দুজনকে প্রকাশ্যে লাঞ্ছিত করে। পরে খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের এবং উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের হেফাজতে নেয়।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, দক্ষিণ ডুবলদিয়া এলাকায় স্থানীয়রা ৮০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আইনজীবী ও আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে প্রকাশ্যে লাঞ্ছিত বা নির্যাতন করার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করাই আইনসম্মত ও নাগরিক দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..