1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিক্ষা কূটনীতি সেবা চালু করবে সরকার বাংলাদেশ মিশনগুলোতে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১১

নিজস্ব প্রতিবেদক :

বিদেশের মিশনগুলোতে শিক্ষা কূটনীতি সেবা প্রদান এবং নারী শ্রমিকদের জরুরি সুরক্ষায় বিশেষ হটলাইন চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাবটি বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি জহরুল আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এসকে আজিজুল বারী, সাইদ আল নোমান, মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। সভাপতির আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও এতে যোগ দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কমিটিকে জানান, অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই তিনি ভারত সফরে যাবেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পরবর্তী বৈঠকে রূপরেখা নির্ধারণের বিষয়ে কথা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি গভীর আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।

এছাড়া বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো ও বিগত ছয় মাসের অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..