1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সাইদুর রহমানকে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নেত্রকোনা জেলাপ্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাইদুর রহমান কে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী।

মানুষ সেবার জন্য তিনি পূর্বে বিপুল ভোটে পেয়ে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছিলেন ।

গ্রামের জনগণের সুখে দুঃখে পাশে থাকেন এবং সহযোগীতা করে তিনি মানবতার ফেরীওয়ালা হিসেবে সুপরিচিত সাইদুর রহমান।

তিয়শ্রী পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান রাস্তা-ঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবে আবার তাকে চেয়ারম্যান বানাতে চান তিয়শ্রী গ্রামবাসী।

তিনি বিনয়ী মার্জিত, ভদ্র স্বভাবী, সৎ চরিত্রে অধিকারী হওয়ায় আসছে আগামী ইউপি নির্বাচনে তাকে ভোট প্রদান করে চেয়ারম্যান পদে নির্বাচিত করার অঙ্গিকার ব্যক্ত করেছে তিযশ্রী এলাকার ভোটারা।

অনেকেই জানান, তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সাইদুর রহমান ছাড়া অন্য কোনো প্রার্থী হিসেবে কাউকে ভাবতে পারছি না আমরা ভোটাররা
তিনি সৎ আদর্শ ব্যক্তি।

পূর্বেও তিনি সুনামের সাথে তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন।

তিনি গরীবদের হক ভাতা সহ সরকারের দেওয়া সকল ধরণের সুযোগ সুবিধা ও গরিবের সাহায্য সঠিকভাবে বন্টন করে দিয়েছেন চেয়ারম্যান থাকা অবস্থায়।
সাইদুর রহমানের তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদে জনগণের প্রয়োজন।

ইউনিয়নবাসী, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য
ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান কে জাতীয়তাবাদী বিএনপি দলীয় মনোয়ন পেতে
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে
এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনের রাজনৈতিক অভিবাবক লুৎফুজ্জামান বাবর এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন ইউনিয়নের জনগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালালি, বাঘমারা, ধুপাওয়াল, কোঠুরিকোন, তিয়শ্রী, দৌলতপুর, বিন্নি ধরি বিন্নি সহ,গ্রামের বিভিন্ন বাজারের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার সুনাম বৈইছে।

একাধিক ভোটাররা জানান, তিনি তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ভালো হবে।
রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হবে ।
সমাজের সকল অপরাধ মুক্ত রাখার চেষ্টা করেন তিনি।
গরিব মানুষের সাথে পরিকল্পিতভাবে কেউ অন্যায় করলে তিনি প্রতিবাদ করেন।

 

তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
সাইদুর রহমান তিনি বলেন, আমার ইউনিয়নবাসী আমাকে চাচ্ছে।
ভাটি বাংলা উন্নয়নের রূপকার মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের সহযোগিতা ও সুদৃষ্টি চাই।

এলাকার সকল নেতৃবৃন্দ ও ভোটারদের দোয়া এবং সহযোগিতা চাই।
আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হব।
তিয়শ্রী ইউনিয়নকে একটি মডেল আধুনিক  ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করা চেষ্টা করব। ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..